দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি কোয়াডকপ্টার ড্রোনের হামলায় অন্তত ৬০ ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ইউরো-মেড হিউম্যান রাইটস মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সংস্থাটির মাঠপর্যায়ের নথিপত্র বিশ্লেষণে ড্রোন হামলার তিন ধরনের প্রবণতা উঠে এসেছে। এর মধ্যে রয়েছে ব্যক্তিকে লক্ষ্য করে সরাসরি ড্রোন থেকে গুলি, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া তাঁবুতে বোমা হামলা এবং তথাকথিত হলুদ রেখার কাছে কৃষক ও পশুপালকদের লক্ষ্য করে ড্রোন হামলা।
ইউরো-মেড বলেছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও এসব হামলার পুনরাবৃত্তি এবং শিশু, বাস্তুচ্যুত মানুষ, কৃষক, পশুপালক ও নিজেদের বাড়িঘরের অবস্থা দেখতে ফিরে আসা ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা থেকে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে হত্যার ধারাবাহিক প্রবণতা স্পষ্ট হয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত মোট ১ হাজার ৩৬৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সূত্র: আল জাজিরা
এমএস/